Last Update

কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় | কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলের | এসি লোকালে উঠতে কত ভাড়া লাগবে? | বড় পদক্ষেপের পথে রেল , বদলে যাচ্ছে বিধাননগর-দমদম স্টেশনের চেহারা | অনশনে চাকরিহারাদের ভাঙছে শরীর, বিগড়োচ্ছে সোডিয়াম | আজকের রাশিফল | বোরিভালির বাড়ি বিক্রি করে দিলেন অক্ষয় |

পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দিতে হবে', সুপ্রিম শুনানিতে বললেন আইনজীবী!

পশ্চিমবঙ্গ সরকারকে ডিএ দিতে হবে', সুপ্রিম শুনানিতে বললেন আইনজীবী!

Published on: Published on 2024-07-16 10:46 AM

Share on:

ডিএ মামলা নিয়ে বড় আপডেট। শুনানিতে মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চকে জানায়, এই মামলার মধ্যে কিছু নেই। রাজ্য সরকারকে তাদের কর্মচারীদের ডিএ দিতেই হবে। ২ টো কোর্ট আগেই তা বলে দিয়েছে। কিন্তু এখনও মামলাটির হেয়ারিং হচ্ছে না। রাজ্য সরকারের দায়ের করা এসএলপি-র কোনও মেরিট নেই।


নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার সুপ্রিম কোর্টে ওঠে মামলাটি। এই মামলার দিকে তাকিয়ে ছিলেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী। এই নিয়ে ১২ বার ওঠে মামলাটি। এর আগে এতবার মামলা উঠলেও শুনানি হয়নি। সময়ের অভাবে কথা বলার সুযোগও পাননি সরকারি কর্মচারী সংগঠনগুলোর আইনজীবীরা। তবে এদিন প্রায় ১০ মিনিট শুনানি হয়।


এসএলপি-র কোনও মেরিট নেই এই মর্মে জোর সওয়াল করেন সরকারি কর্মচারী পরিষদের তরফে উপস্থিত আইনজীবী পাটোয়ালিয়া। রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, এই মামলার শুনানির প্রয়োজন রয়েছে। এর আগেও তিনি দাবি করেছেন, শুনানি সম্ভব এমন দিনে যেন আদালত মামলাটির দিন ধার্য করে। তখন আইনজীবী পাটোয়ালিয়া ডিভিশন বেঞ্চকে জানান, ‘রাজ্য সরকার যে এসএলপি দায়ের করেছে তা ভিত্তিহীন। এই মামলার কোনও মেরিট নেই। পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মী এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন। তবে বারবার মামলা উঠছে আর শুনানি হচ্ছে না।’


পাটোয়ালিয়া আরও বলেন, ‘AICPI অনুযায়ী পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ দিতে হবে। এর আগে দুটো কোর্ট এই নির্দেশ দিয়েছে। অথচ পশ্চিমবঙ্গ সরকার তা মানছে না। এতে বঞ্চিত হচ্ছেন সরকারি কর্মীরা।’


এসব শুনে আদালতের তরফে জানানো হয়, আজ অল্প সময়ের মধ্যে এই মামলার শুনানি সম্ভব হয়। পরবর্তী সময় একটি দিন ধার্য করা হবে। সেই মর্মে আদালত অফিসারকেও নির্দেশ দেওয়া হয়। মামলাকারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদের অনুমান, দুর্গাপুজোর পরে শুনানি হবে।


TOP RELATED